চুয়াডাঙ্গা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“দুঃশাসনে অতিষ্ঠ মানুষ জেগে উঠেছে”

Padma Sangbad
১৬৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু, কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা ও কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানি তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার উপজেলা ও পৌর বিএনপির সাংগঠিনিক কমিটি পৃথক ভাবে এ কর্মসূচীর আয়োজন করে। আয়োজিত কর্মসুচিতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জিন্নাতুল হক, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম আননসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ও আ’লীগ বেসামাল হয়ে পড়েছে। তারা রাতের আঁধারে শুক্রবার যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। দেশের ৮ স্থানে হামলা চালানো হয়েছে। মজিদ বলেন, সাড়ে ১৩ বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এখন তারা জেগে উঠেছে। অন্যান্য বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে নেতৃবৃন্দ বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে।।

আপডেট : ০৫:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২