চুয়াডাঙ্গা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানকে নি‌য়ে স্ত্রীর কীটনাশক পান

Padma Sangbad
৭৬

সাতক্ষীরার কালীগঞ্জে পারিবারিক কলহে দুই সন্তান‌কে নি‌য়ে কীটনাশক পান ক‌রে‌ছেন রত্না খাতুন না‌মে এক গৃহবধূ। এতে মাহির আবরার (০৫) ও আরিয়ান আবরার (৬ মাস) না‌মে দুই শিশুর মৃত‌্যু হ‌লেও বেঁ‌চে আছেন রত্না খাতুন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

রত্নার প্রতিবেশী ফজর আলী জানান, স্বামীর পরকীয়ার জেরে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আজিজ কারীর ছেলে মাহামুদুল হাসানের সঙ্গে তাঁর স্ত্রী রত্না খাতুনের (৩০) প্রায়ই ঝগড়া হতো। বারবার স্বামীকে বলার পরেও স্বামী ওই পথ থেকে ফিরে না আসায় বুধবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুপুরে রত্না তাঁর দুই সন্তানকে নি‌য়ে ঘ‌রে থাকা কীটনাশক পান ক‌রেন। এসময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচরণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের মাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫