চুয়াডাঙ্গা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধুকছে ইতিহাস ঐতিহ্যর লালদীঘি

Padma Sangbad
৯২

অসচেতনতার কারনে জৌলুস হারিয়ে ফেলেছে যশোরের ঐতিহ্যবাহী লালদীঘি। দীঘির চারপাশে ও এর অভ্যন্তরে ময়লা আবর্জনা ফেলে ঘটানো হয়েছে মারাত্মক দূষণ। সেই সাধে অবৈধ দখল ও নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এ জলাশয়ের চারপাশ।
শহরের প্রাণকেন্দ্র লালদীঘি, যা দেড়শ’ বছরেরও বেশি পুরনো। যশোর পৌরসভা প্রতিষ্ঠার পরে দীঘিটি খনন করা হয়। সকাল কিংবা বিকেলে ভ্রমণ ও অবকাশযাপনে লালদীঘি এ শহরের মানুষের অন্যতম ভরসা। দীঘির শীতল বাতাসে শ্রান্ত পথচারী খানিক জুড়িয়ে নেন শরীর, নিমেষেই উবে যায় ক্লান্তি। মনোরম পরিবেশের কারনে এটি এ শহরের মানুষের অন্যতম দর্শনীয় স্থান ও চিত্তবিনোদন কেন্দ্র। তবে অসচেতনতার কারনে সময়ের সাথে সাথে প্রাচীণ ও ঐতিহ্যবাহী লালদীঘি শ্রীহীন হয়ে পড়েছে। শহরবাসীর কল্যাণে লালদীঘি খনন করা হলেও, কালক্রমে দীঘির চারপাশ দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করায় এর একটি বড় অংশ চলে গেছে দখলদারদের কবলে। ছোট হয়ে আসছে আয়তন। নাগরিক অসচেতনতায় ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস ঐতিহ্যর লালদীঘি।
এককালে দীঘি সংলগ্ন এলাকাবাসী গোসল, খাওয়াসহ নানা কাজে এর পানি ব্যবহার করতেন। কালের বিবর্তনে তা এখন শুধুই ইতিহাস। দীঘির পানিতে ও এর পাড়ে ময়লা আবর্জনা ফেলে, ড্রেন কেটে পয়ঃনিস্কাশন করায় দূষিত হয়ে বদলে গেছে পানির স্বচ্ছ রঙ। দীঘির পাড়ে ও পানিতে পলিথিন, নানা ধরনের প্লাস্টিক, বর্জ্য, বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা আবর্জনায় কমতে শুরু করেছে দীঘির গভীরতা। একরকম ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে লালদীঘি। এর তলদেশে আবর্জনার কারনে মাঝারি বা ভারী বৃষ্টিপাতে দীঘি ফুলে ফেঁপে উঠে পানি উপচে সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীঘির চারপাশে অবৈধ দখলের কারনে স্থান সংকুচিত হয়েছে, সৌন্দর্য হারাচ্ছে লালদীঘি। সেই সাথে নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়েছে দীঘি। নিরাপত্তাজণিত কারনে এলাকাবাসী সব জেনেও চুপচাপ থাকছেন।
বিভিন্ন সময়ে কুচক্রি মহল দীঘি ভরাট করে ভবন নির্মাণের পায়তাঁরাও চালিয়েছে। ২০০৯ সালে সচেতন মহল এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা লালদীঘি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। পরে প্রশাসনের উদ্যোগে ওই সময় লালদীঘি পাড়ের সমস্ত অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এরপর প্রায় ২ বছর লালদীঘি দখলমুক্ত ছিল। ২০১৩ সালের শুরুতে যশোর পৌরসভা এর সংস্কার কাজ শুরু করে। তৈরি হয় আলী রেজা রাজু মঞ্চ। এছাড়া পাড়ে বসার জন্য স্থান তৈরি ও আলোর ব্যবস্থা করা হয়। ওই সময়ে কিছুটা সংস্কার হলে নতুন করে প্রাণ ফিরে পায় লালদীঘি। দীঘির উত্তরপাড়ে পৌরসভার পুরনো মার্কেট ভেঙে নির্মাণ করা হয় পৌর হেরিটেজ মার্কেট। যা এখন উদ্বোধনের অপেক্ষায়। হিন্দু সম্প্রদায় তাদের পূজা পার্বণ শেষে শহরের বিভিন্ন স্থানের মন্দির ও মন্ডপের প্রতিমা বিসর্জনের জন্য লালদীঘির ওপরে নির্ভর করেন। নানা কারনে লালদীঘি এ শহরের মানুষ ও তাদের আবেগ অনুভূতির সাথে মিশে রয়েছে। তাই প্রশাসনের কাছে লালদীঘি রক্ষার দাবি এলাকাবাসী ও শহরের সচেতন নাগরিকদের।
লালদীঘি এলাকার জনৈক শিক্ষক বলেন, লালদীঘি এ শহরের হৃদপিন্ড। প্রশাসন ও জনগণ উভয়ে চাইলে এটি চমৎকারভাবে গড়ে উঠতে পারে। দীঘির চারপাশে বাগান গড়ে তুলে দৃষ্টিনন্দন করে সকালে মর্নিং ওয়ার্ক করার মতো সুন্দর পরিবেশ তৈরি করা যায়। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে তাদের পুনর্বাসন করতে হবে। কারন তাদের যেতে বললে তারা চলে যাচ্ছে, কিন্তু পরে আবার ফিরে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লালদীঘি এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের ছেলেবেলায় লালদীঘির পানি অনেক স্বচ্ছ ছিল। এখন দূষনের কারনে পানির রং নষ্ট হয়ে গেছে। মারাত্মকভাবে লালদীঘির দূষণ ঘটেছে। এরজন্য প্রশাসন দায়ী, তারা চাইলে পরিস্থিতি বদলাতে পারে।
এ বিষয়ে পরিবেশবাদী বেসরকারি প্রতিষ্ঠান গ্রীণ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন যশোরের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ বলেন, লালদীঘি ভূর্গভস্থ পানির উৎস। নগরজীবনের যান্ত্রিকতা দূর করছে যে দীঘি তার সংস্কার খুবই জরুরি। নিকট অতীতে জাবিরের (হোটেল জাবির ইন্টারন্যাশনাল) অগ্নিকান্ডে পানির সংকট প্রমাণ করেছে জলাধার কতটা প্রয়োজন। নগরায়নের কারনে পুকুর, খালসহ বিভিন্ন ধরনের জলাশয় একের পর এক ভরাট করা হচ্ছে। লালদীঘির বিষয়ে আমি বিভিন্ন সময়ে কথা বলেছি। এখানে সাইনবোর্ড দিয়ে সতর্কতা জারি ও জরিমানা করতে হবে। লালদীঘির তলদেশে পলিথিন ও প্লাস্টিকের স্তর তৈরি হয়েছে, এর গভীরতা ফেরাতে সংস্কার প্রয়োজন। দীঘির পাড় বাধানো, পানি স্বচ্ছ রাখা, জীববৈচিত্র্য রক্ষা ও পানি স্বচ্ছ রাখতে হবে। এখানে বনায়ন করে সৌন্দর্য বর্ধন করা যায়। আমি মনে করি কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। নানাভাবে কিছু সংস্কার হয়েছে, তবে তা মানব কল্যাণে হয়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী এস.এম শরীফ হাসান বলেন, দীঘির চারপাশে যে ময়লা আবর্জনা থাকে তাৎক্ষনিকভাবে পরিচ্ছন্নতাকর্মীরা তা নিয়মিত পরিস্কার করছে। আমরা জানি যে লালদীঘি সংকটে আছে, আর এ কারনেই এর সৌন্দর্য বর্ধনে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। লালদীঘির তলদেশ সেচে ময়লা আবর্জনা পরিষ্কার, ওয়াকওয়ে ও ঘাট নির্মাণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আলোর ব্যবস্থা হলে তখন নেশাখোরদের আড্ডাও বন্ধ হয়ে যাবে। এসকল পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন, তবু আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করবো।

আপডেট : ০২:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫