চুয়াডাঙ্গা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে নারীর মরদেহ উদ্ধার ঘটনায় যুবক গ্রেপ্তার

Padma Sangbad
৬৩

নড়াইলের লোহাগড়ায় আম্বিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার হয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়ির বাথরুমের হাউজে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ১১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪