নরসিংদীর শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে গুলি

দৈনিক পদ্মা সংবাদ। একটি দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।
নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার ওপর এ হামলা হয়।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে প্রবীণ এই রাজনীতিকের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রসিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রসিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মটর সাইকেলে আগত তিন মুখোশধারী সন্ত্রাসী তাকে পেছন থেকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছেন। এ ব্যাপারে কথা বলতে একাধিক আওয়ামী লীগ নেতাকে ফোন দিলেও তারা ফোন ধরেনি।
গুলির বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী তিন দুর্বৃত্ত চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।




















