চুয়াডাঙ্গা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ হতে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার

Padma Sangbad
১৪৫

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বক্তাবলী এলাকা হতে অপহরণ মামলার পলাতক আসামী র‌্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার।

গত ২৩ জুলাই ২০২৩ তারিখে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বক্তাবলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার পলাতক আসামী আজমীর হোসেন আল-আমিন (২১), পিতা-আমজাদ হোসেন আঞ্জু, মাতা- মোছাঃ আইরিন আক্তার, সাং-বক্তারকান্দি, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি ও অন্য সহযোগী আসামী মিনহাজ সহ গত ২১/০৬/২০২৩ ইং তারিখ ভিকটিম সামিয়া বিনতে জামানকে অপহরণকালে প্রধান অপহরণকারী মোঃ আল- আমিন (২০) কে অত্যন্ত জোরালোভাবে সহযোগিতা করে। উল্লেখ্য যে, গত ২২/০৬/২০২৩ ইং তারিখ ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বন্দর থানার বক্তাবলী এলাকা হতে ভিকটিম সামিয়া বিনতে জামানকে উদ্ধারসহ অপহরণকারী আল-আমিন(২০)কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমসহ অপহরণকারীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। পরেরদিন ভিকটিমের বাবা জনাব মোঃ ছাইয়্যেদুজ্জামান সুফিয়ান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।যার মামলা নং ৭২, তাং ২৩/০৬/২০২৩ ইং এবং ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।

বর্ণিত আসামী উক্ত অপহরণ মামলার একজন সহযোগী অপরাধী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী আজমীর হোসেন আল-আমিন (২১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩