চুয়াডাঙ্গা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণ-জায়েদের দ্বন্দ্ব মেটাবেন আলমগীর অভিনেতা আলমগীর

Padma Sangbad
১৪৪

অনলাইন ডেস্ক।।

গতকাল চলচ্চিত্র প্রযোজক সমিতিতে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের নেতারা বৈঠকে বসেছেন। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তাঁর নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা। সেই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অরাজকতার অবসান করারও দায়িত্ব দেওয়া হয়। বৈঠকের আহ্বায়ক ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন [২৮ জানুয়ারি] গণমাধ্যমের কাছে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করছেন নিপুণ। সেই অভিযোগ-পাল্টা অভিযোগ এখনো শেষ হয়নি। জল গড়িয়েছে অনেক দূর। সেটার একটা সমাধান করার দায়িত্ব পেলেন সিনিয়র অভিনেতা আলমগীর।

তিনি বলেন, ‘আলমগীর ভাই আমাদের অনুরোধ রেখেছেন। তিনি অচল এই চলচ্চিত্রাঙ্গনকে সচল করতে যা যা করা লাগবে করবেন। কথা দিয়েছেন বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেটারও অবসান করবেন। আমরা তাঁকে শ্রদ্ধা করি। আমাদের বিশ্বাস, তিনি চলমান পরিস্থিতির সুন্দর একটা সমাধান দেবেন।

আপডেট : ০১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২