চুয়াডাঙ্গা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

Padma Sangbad
৭৫

জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় হরিনের ১টি চামড়া, ১টি মাথা ও চারটি পা।
গতকাল রোববার উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করে কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারিরা। জব্দকৃত মাংস হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আপডেট : ০৮:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪