চুয়াডাঙ্গা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন

Padma Sangbad
২৩

অনলাইন ডেস্ক।।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি চলছে সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিশ্বনেতাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এলাকা এবং ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চপ্রযুক্তির একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি এবং নয়াদিল্লির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব দিন দিন বাড়ছে। ফলে এবারের শীর্ষ সম্মেলন থেকে কী ধরনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সিদ্ধান্ত আসে, সেদিকে গভীর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

আপডেট : ০৯:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬