চুয়াডাঙ্গা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আগুনে পুড়ে শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

Padma Sangbad
৮৬

অনলাইন ডেস্ক।
পাকিস্তানের লাহোরে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় ওই পরিবারের একজন মাত্র সদস্য প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন।

পাকিস্তানভিত্তিক জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাহোরের ভাটি গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, অন্য দুইজন নারী এবং ছয় শিশু রয়েছে। এরমধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র সাত মাস।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত করা গেছে তারা হলেন- আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল ও ফাতিমা। বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

এদিকে এ ঘটনায় ওই পরিবারের একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ধোঁয়া বের হওয়ার মতো বায়ুচলাচলের পথ ছিল না বাড়িটিতে, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।

নিহত আদিলের বাবা জিও নিউজকে বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল।

তিনি আরও বলেন, “আমরা যখন এখানে পৌঁছলাম তখন আরও কিছুই অবশিষ্ট ছিল না।”

পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি, লাহোরের কমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন।

তিনি বিষয়টির ব্যাপক তদন্তের নির্দেশ দেন এবং নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সুত্র:জিও নিউজ।

আপডেট : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩