চুয়াডাঙ্গা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

Padma Sangbad
৪৫

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ১২:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬