চুয়াডাঙ্গা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের বিরিয়ানী খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক অসুস্থ

Padma Sangbad
৭৯

ঝিনাইদহে পিকনিকে এসে বিরিয়ানী খেয়ে বাগেরহাটের শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েন।

শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় হবার কারণেই এমন হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার শিশু কানন আদর্শ বিদ্যাপিঠ স্কুল থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবকসহ প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে পিকনিকে আসেন। দুপুরে খাওয়ার জন্য পথিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানী নিয়ে আসে। পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে তারা সকলেই খাবার খান। কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা সুস্থ হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়ায় তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। তাদের মধ্যে বয়স্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করতে থাকে, কেউ অজ্ঞান হয়ে পড়ে, কারো পেটে ব্যাথা শুরু করে। এভাবে প্রায় ৫০ থেকে ৬০ জন নানা ভাবে অস্বুস্থ হয়ে পড়ে। পরে তাদের সবাইকে হাসপাতালে আনা হয়। এখন পর্যন্ত অনেকের অবস্থা স্বাভাবিক হয়েছে।

আপডেট : ১২:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫