চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের প্রস্তাব বাস্তবায়নে কমিটি গঠন

Padma Sangbad
৮৪

পুলিশ সদস্যদের উত্থাপিত প্রস্তাবসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির এসআই জহিরুল হক, ডিএমপির কনস্টেবল বরকত উল্লাহ।-আরটিভি

কমিটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। সেখানে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন কর্মকর্তারা। আইজিপি তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

আপডেট : ১১:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪