চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে চাল-আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি বিক্রয় কেন্দ্রে সরকারীভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডে চাঁদমারী মাঠ সংলগ্ন স্থানে চাল-আটা বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার (উপ-পরিচালক ¯হানীয় সরকার বিভাগ), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক বিপুল আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গা পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে। কোন অবস্থাতেই ক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী নেয়া যাবে না। বেশী মূল্য নিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সভায় জানানো হয়, একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা খোলা বাজার থেকে কিনতে পারবেন। একজন ডিলার সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন ৫৫৫ কেজি চাল ও ৫৫৫ কেজি আটা বিক্রির বরাদ্দ পাবেন। এর আগে গত ২০২৪ সালের ২৬ ডিসেম্বর লটারীর মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ জন ওএমএস ডিলার নির্বাচিত করা হয়।
ওএমএস ডিলাররা হলেন ১নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে জাফর আহম্মেদ, ৩নং ওয়ার্ডে শাহানাজ সুলতানা জলি, ৪নং ওয়ার্ডে হাসিবুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেক কামাল হোসেন, ৬নং ওয়ার্ডে সবুজ আলী, ৭নং ওয়ার্ডে সোহেল আহমেদ মালিক, ৮নং ওয়ার্ডে শাহানাজ মামুন ও ৯নং ওয়ার্ডে আকরামুজ্জামান।।



















