চুয়াডাঙ্গা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর মেয়রের বৃদ্ধি করা পানির বিল কমালো প্রশাসক

Padma Sangbad
১৬৫

যশোর পৌরসভার মেয়রের জোরপূর্বক সিদ্ধান্তে বৃদ্ধি করা হয়েছিল পানির বিল। অনেকটা ওই বিল দিতে বাধ্য করা হয় পৌরবাসীকে। কিন্তু পৌরনাগরিক কমিটির হস্তক্ষেপে যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বর্ধিত বিলের সিদ্ধান্ত বাতিল করেছে। এতে স্বস্তি ফিরে এসেছে শহরবাসীর মাঝে।
এরআগে বৃহস্পতিবার যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের কাছে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বর্ধিত পানি বিল বাতিল, পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে পূনঃকর নির্ধারণ করা ও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি, কর্মচারীদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবিতে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
বিষয়টি আমলে নিয়ে পৌর প্রশাসক এ সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে পৌরবাসী।
বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন পৌরনাগরিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু। তিনি বলেছেন, সাবেক মেয়র হায়দার গণি খান পলাশ সম্পূর্ণ অযৌক্তিকভাবে নাগরিকদের উপর বর্ধিত পানির বিল চাপিয়ে দিয়েছিলেন। নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসী একের পর এক কর দিয়ে পৌরসভার ফান্ড ভারি করলেও তাদের সুবিধাদি নিয়ে কখনো ভাবা হয়নি। সে কারণে তারা নাগরিকদের সংগঠিত করে আন্দোলনে নামেন।
পৌর প্রশাসক পৌরবাসীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে পানির বর্ধিত বিল প্রত্যাহার করায় এখন নাগরিকদের অন্যান্য সমস্যা সমাধান যেমন নিম্নাঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক ও বাইলেনগুলোর প্রয়োজনীয় সংস্কার, শহরের যানজট দূরীকরণসহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলেও আশাদাব ব্যক্ত করেন জিল্লুর রহমান ভিটু।

আপডেট : ১১:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪