চুয়াডাঙ্গা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ঢাকায় আনা হচ্ছে আটক যুবককে

Padma Sangbad
৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরম বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিকী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অত্যন্ত আপত্তিকর ও নিরাপত্তাজনিত হুমকিমূলক মন্তব্য করার অপরাধে আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। রাজশাহী থেকে তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকায় আনা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছানোর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো উৎসুক জনতাকে প্রধানমন্ত্রী চলন্ত বাস থেকেই হাত নেড়ে অভিবাদন জানান।
পরবর্তীতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে বুলেটপ্রুফ যানের পরিবর্তে সাধারণ বাস ব্যবহারের বিষয়টি তুলে ধরে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের কমেন্ট সেকশনে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের আইডি থেকে মন্তব্য করা হয়, “ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
মুহূর্তের মধ্যেই বিতর্কিত এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টিকে দেশের সরকারপ্রধানের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর হুমকি ও অপরাধ হিসেবে বিবেচনা করে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা এই ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। পুরো বিষয়টি সূক্ষ্মভাবে খতিয়ে দেখে আটককৃতের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট : ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬