চুয়াডাঙ্গা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মাকে ছুরিকাঘাতে খুন করলো মেয়ে

Padma Sangbad
১৪৬

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মাকে ছুরিকাঘাতে খুন করলো মেয়ে নিহত ওই নারীর নাম ঝুমা কর্মকার (৪৫)। তিনি শেরপুর পৌরসভার শিশুপার্ক এলাকার শিবদাস কর্মকারের স্ত্রী।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পূজা কর্মকার (২৬) তার মাকে ছুরিকাঘাত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শেরপুর থেকে বাসে ঝুমা কর্মকার ও পূজা কর্মকার ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় পৌঁছান।

সেখানে বাস থেকে নেমে পূজা কর্মকার তার মাকে বলেন, তার একটি বই বাস থেকে পড়ে গেছে। বাসের সুপারভাইজারকে বলে বাস থামানো হয়।

এ সময় পূজা কর্মকারও বাস থেকে বেরিয়ে আসেন, সঙ্গে সঙ্গে তার মাও বেরিয়ে আসেন। পূজার হাতে ফল কাটার ছুরি ছিল। ওই ছুরি দিয়ে তিনি তার মায়ের গলায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় ঝুমা কর্মকারকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত নারীর স্বজনরা এসেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ০৮:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩