চুয়াডাঙ্গা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম ভেঙে এনজিও গড়েন সোমি আলি, সাহায্যের হাত বাড়ান ‘প্রাক্তন’ সলমনও

Padma Sangbad
২০৭

অনলাইন ডেস্ক।
সলমনের টানেই আমেরিকা থেকে মুম্বইয়ে আসেন সোমি আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোমি বলেন, “যে সম্পর্কে আনন্দ থাকে না, যে সম্পর্ক ভাল রাখে না, তা থেকে বেরিয়ে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। তবে সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর থেকে, ওঁর পরিবারের থেকে অনেক কিছু শিখেছি আমি।” সলমনের উদার মনের কথা বারবারই বলেছেন একদা অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকার উদ্যোগে তাঁর পাশে দাঁড়িয়ে সেই প্রমাণ দিয়েছেন পর্দার ‘প্রেম’ও। শোনা গিয়েছে, সোমির সংস্থা কাজ শুরু করার প্রথম দিকে টাকার জোগানে হিমশিম খাচ্ছিল। সেই সময়েই তাদের আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন সলমন। সলমন ও তাঁর বন্ধুরা মিলে ওই এনজিও-র হাতে তুলে দেন দেড় লক্ষ ডলার! কৃতজ্ঞ সোমি পরে বলেন, সলমন ও তাঁর বন্ধুদের জন্যই নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তাঁর সংস্থা। তার পর সাহায্যের হাত বাড়াতে পেরেছে নিজের বাড়িতেই বিপন্ন মহিলাদের দিকে। শোনা যায়, এক বার নয়, একাধিক বার সোমির এনজিও-কে সাহায্য করেছেন সলমন।

সোমির এখন ধ্যানজ্ঞান ফ্লোরিডার সেই এনজিও-ই। শুধু গার্হস্থ্য হিংসার শিকার মহিলারা নন, গোটা বিশ্বে সমকামী সমাজের জন্যও কাজ করে তাঁর সংস্থা। সাক্ষাৎকারে সলমনের প্রাক্তন প্রেমিকা বলেছেন, “আমি অবিবাহিত। তবে ‘নো মোর টিয়ার্স’-এর সঙ্গে সুখে সংসার করছি। আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এনজিও-ই।” সোমির পরে একাধিক উথালপাথাল প্রেম করেছেন সলমন। তবে সোমি অবিবাহিতই রয়ে গিয়েছেন এখনও।

দু’জনের প্রেম থাকুক বা না থাকুক, বলিউডের ‘প্রেম’ যে তাঁর পাশেই আছেন, সোমিকে তা বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন সলমন।

সুত্রঃ আনন্দ বাজার।

আপডেট : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২