বাকেরগঞ্জে সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
বরিশাল বাকেরগঞ্জে সংসদ সদস্য রত্না আমিনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় সাইবার ট্রাইবুনালে মামলা।
বরিশাল জেলার সংসদীয় আসন -৬ ,জাতীয় সংসদের ১২৪নং আসনের সংসদ সদস্য রত্না আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অপপ্রচার করা হয়।
গত রবিবার (৮ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মো: জাকির হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাকবুনিয়া গ্রামের মো: ইউনুচ হাওলাদারের পুত্র জাকির হাওলাদার দীর্ঘদিন যাবত তার নিজ ব্যবহারিত ফেসবুক আইডি ‘জাকির হাওলাদার ‘ নামের আইডি থেকে সংসদ সদস্য রত্না আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তাঘাটের ছবি সহ মনগড়া মিথ্যা বানোয়াট লেখা তার ফেসবুকে পোস্ট করে আসছে।
এই ঘটনায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের এম এ বাছেদ হাওলাদার (বাচ্চু) বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইবুনাল আদালতে জাকির হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে বাকেরগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।।




















