বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক দর্শনা সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র মতবিনিময় সভায় অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান

দর্শনা সীমান্ত এলাকায় বসবাসকারী জন সাধারনের অবৈধ কর্মকান্ড ও সীমান্ত অতিক্রম রোধ, আন্ত সীমান্ত অপরাধ দমন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারনের অবদান রাখার বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৭এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপির সম্মেলন কক্ষে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান সভায় উপস্থিত থেকে সকলের সাথে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অধিনায়ক বলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১১৩ কিঃ মিঃ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত আছে। এই দীর্ঘ সীমান্ত সুরক্ষায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে কর্মরত সদস্যগণ বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দিবারাত্র নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে দায়িত্ব পালনকালে কিছু কিছু সমস্যা আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। স্বল্প সংখ্যক জনবল দ্বারা সুদীর্ঘ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সকল পর্যায়ের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক। এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বিজিবি’র সকল সদস্যগণ প্রতিনিয়ত সীমান্তে দায়িত্বপালন করে যাচ্ছে। সীমান্তে শান্তি স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিজিবি শুধু একটি বাহিনী নয় বরং এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, আস্থা ও সহমর্মিতার প্রতীক। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ছাড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বিজিবি ও স্থানীয় জনগণের মাঝে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা কাজ করে চলেছি। আসুন, আমরা সবাই মিলে সীমান্তকে করি শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ভরতার জায়গা-যেখানে বিজিবি হবে আস্থা ও নিরাপত্তার প্রতীক।
চোরাচালান প্রতিরোধ কর্মকান্ডে অধিনায়ক বলেন, চোরাচালান বাংলাদেশের অর্থনীতি,নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। জনগণ উভয়ের সম্মিলিত ভূমিকা চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পণ্য, মাদক, অস্ত্র ও গবাদিপশু আটক করে থাকে।চোরাচালান রোধে বিজিবি ও স্থানীয় জনগণের যৌথ উদ্যোগ খুবই কার্যকর।
সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রসংগে তিনি বলেন,সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিজিবি কেবল সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে না বরং এই অঞ্চলের মানুষের জান-মালের নিরাপত্তা, শান্তি পূর্ণ সহাবস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সীমান্তে চোরাচালান, মানবপাচার বা যে কোনো অপরাধমূলক কর্মকান্ড দমন করতে আমরা কঠোর নজরদারি বজায় রাখছি। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সীমান্ত গড়ে তুলি,যেখানে মানুষ বসবাস করবে নিরাপদে, সম্মানে ও আস্থায়। চোরাচালান,মাদক, মানবপাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরেধে নিয়মিত সমন্বয় সভা,মাইকিং, লিফলেট বিতরণ এবং সীমান্ত এলাকার মানুষের জীবনের নিরাপত্তা ও আস্থার বাতিঘর হয়ে উঠতে চায়। সীমান্ত এলাকায় বসবাসরত অনেক নাগরিক নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত বঞ্চনার শিকার। কর্মসংস্থান,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ঘাটতির কারণে তারা দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করে। এই জনগোষ্ঠীকে আর্থিকভাবে সাবলম্বী করা কেবল তাদের জীবনমান উন্নয়নের জন্য নয়, সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধানের সীমিত কর্মসংস্থান ও আয়ের উৎস, ক্ষুদ্র ব্যবসা বা কৃষি কাজের জন্য পুঁজি শিক্ষার ঘাটতির কারণে বিকল্প পেশায় যুক্ত হওয়ার অক্ষমতার হওয়ার কারণে অধিকাংশ সীমান্তবর্তী জনগণ মাদক ও চোরাচালানের সম্পৃক্তার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হতদরিদ্র জনগণকে আত্মনির্ভরশীল করে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াস অপরিহার্য।
মত বিনিময় সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী তিথি মিত্র,উপজেলা সহকারী কমিশনার (ভু’মি)কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্থানীয় কলেজ প্রভাষক, প্রধান শিক্ষক, সমাজ সেবক, মসজিদের ইমাম,সাবেক জন প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















