চুয়াডাঙ্গা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন জগত থেকে সবচেয়ে বেশি কর দিলেন অক্ষয় কুমার, পেলেন বিশেষ সম্মানপত্র!

Padma Sangbad
৫৩

অনলাইন ডেস্ক।
ফের একবার বিনোদন জগত থেকে সবচেয়ে বেশি কর দিলেন অক্ষয় কুমার। আয়কর বিভাগের থেকে বিশেষ সম্মানপত্রও দেওয়া হল অভিনেতাকে। গত ৫ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন তিনি।

যদিও আপাতত ইংল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার। তাই তাঁর তরফ থেকে সার্টিফিকেট গ্রহন করল তাঁর টিম। এটা খুব একটা আশ্চর্যের বিষয় নয় যে পরপর পাঁচবার বিনোদন জগত থেকে সবচেয়ে বেশি ট্যাক্স দিলেন তিনি। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, ‘হাতে থাকা সিনেমার সংখ্যা হোক বা ব্র্যান্ড এনডর্সমেন্ট, অক্ষয় বরাবরই থাকেন এগিয়ে। তাই সবচেয়ে বেশি করদাতা হিসেবে তাঁর নাম সামনে আসায় সত্যি অবাক হওয়ার কিছু নেই।’ অক্ষয় কুমারের সেই সম্মানপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অক্ষয়কে শেষ দেখা গিয়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ মানুষী চিল্লরের সঙ্গে। যদিও বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিখানা। সেভাবে ব্যবসাও করতে পারেনি। সামনে একাধিক ছবি মুক্তি পাবে তাঁর, ‘রক্ষা বন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’। হাতে রয়েছে ‘ওহ মাই গড ২’-ও। সমন্থার সঙ্গে সম্প্রতি দুজন হাজির হয়েছিলেন কফি উইথ করণ-এ করণ জোহরের অতিথি হয়ে।

সেখানে অভিনেতা কথা বলেন সোশ্যাল মিডিয়ার তাঁকে ‘কানাডা কুমার’ বলে ট্রোল করা নিয়ে। আসলে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয় বেশ কয়েকবছর আগে। ২০১৯ সালে ফের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি।

করণ ‘কফি উইথ করণ ৭’-এ অক্ষয়কে প্রশ্ন করেন, ‘তোমাকে নিয়ে ট্রোল করা হয়?’ তাতে অভিনেতা উত্তর দেন, ‘হ্যাঁ বেশিরভাগ সময় আমার কানাডার পাসপোর্ট নিয়ে লেখা হয়। যদিও তাতে আমি পাত্তা দেই না।’ এতে করণ বলেন, ‘তোমাকে কানাডা কুমার বলে ডাকা হয়’! ‘হ্যাঁ কানাডা কুমার। আচ্ছা তাই বলেই না হয় ডাকুক।’, উত্তর দেন অক্ষয়।

আপডেট : ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২