চুয়াডাঙ্গা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Padma Sangbad
৭৯

মোঃ আব্দুর রহমান অনিক।।
ভারতের ধর্মগুরু রামগিরি ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দর্শনায় বৈরী আবহাওয়ার মধ্যে বিক্ষোভে অংশ নেন দর্শনা পৌর উলামা পরিষদ ও ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

আজ শুক্রবার ( ২৭সেপ্টেম্বর) বাদ জুম’আ দর্শনার শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে দর্শনা পৌর উলামা পরিষদ ও ধর্মপ্রাণ তাওহীদি জনতার
আয়োজনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে দর্শনা পৌর উলামা পরিষদ ও ধর্মপ্রাণ তাওহীদি জনতা।
দর্শনার শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দর্শনা বাসস্ট্যান্ড বক চত্বর মোড় ঘুরে এসে দর্শনার শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে বিক্ষোভ ও সমাবেশ শেষ হয় ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় দর্শনা রেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুনায়েদ আল আজাদ, বলেন, রাসূল (সাঃ) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। সবাইকে কুরবানী দিয়ে হলেও রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে । বক্তারা আরও বলেন, শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না। এর আগে, ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগরের মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলো ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিতেশ রানে এবং মহানবী (সা:)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ।।

আপডেট : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪