চুয়াডাঙ্গা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ১২পিস স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ আটক-৩

Padma Sangbad
৬৭

আরিফুজ্জামান আরিফ।

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের রাস্তার পাশ থেকে ভারতে স্বর্নসহ পাচারের সময় ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ ৩জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিএসসি ইন্জিনিয়ার্স) জানান, শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে
গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।
এ তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ১টি মোটরসাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন (১) আজমীর (২০), পিতা- আনার উদ্দিন, (২) জালাল উদ্দিন (৩৭), পিতা- আলী কদম, (৩) নুরুজ্জামান (৩৮), পিতা- রুহুল আমিন সকলের ঠিকানা গ্রাম-পুটখালী,পোষ্ট-বালুন্ডা,থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে তল্লাশী করে ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।

উক্ত স্বর্ণের বারগুলো ১জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল।

আটককৃত স্বর্ন ১,২৫,৯৮,০০০/- টাকা এবং মোটরসাইকেল ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা।

স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

আপডেট : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩