চুয়াডাঙ্গা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলের পুটখালি সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ এক সোনা পাচারকারী আটক

Padma Sangbad
৬৮

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলের পুটখালি সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক পাচরকারী আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে

মঙ্গলবার বিকালে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুহিত হোসেন জানান, খুলনা ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের একটি টহল দল পুটখালি মসজিদ বাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে আক্তারুলকে আটক করা হয়। এসময় শরীরে তল্লাশি করে লুকায়িত অবস্থায় দুই কেজি আশি গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য এক কোটি ৮৮ লাখ ৩৪ হাাজার ৬৮৬ টাকা।

এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় তার বিরুদ্ধে মামলা দিয়ে সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে ওই কর্মকর্ত জানান।

আপডেট : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩