চুয়াডাঙ্গা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে পুলিশের অভিযান : ১০ জন গ্রেপ্তার

Padma Sangbad
৮১

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে একজন মাদক কারবারি, একজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আট আসামিসহ এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোলের সাদীপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে সাহেব আলী (৬৫) ও পরোয়ানাভুক্ত আসামি হলেন একই গ্রামের মাঠপাড়ার মৃত আ. রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম (২২)। এছাড়া গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আট আসামির নাম জানা যায়নি।
পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার ওপর মাদকের একটি চালান নিয়ে সাহেব আলী নামে মাদক কারবারী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরে ওই মাদক কারবারীর স্বীকারোক্তি অনুযায়ী সাদীপুর গ্রামে তার নিজ বাড়ির পেছনে লুকিয়ে রাখা আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকায় থেকে ৮ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পোর্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বাকি আসামিদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি হওয়ায় তাদের সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১১:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪