চুয়াডাঙ্গা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক ২

Padma Sangbad
৭৬

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ আড়াই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ ছোট আচঁড়া মধ্যপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম রবি (২৮) এবং বড় আচঁড়া গেটপাড়ার মৃত আব্দুর রবের ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)।

পোর্ট থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বড় আচঁড়া গ্রামের একটি কম্পিউটারের দোকানের সামনে থেকে ওই ভারতীয় পণ্য জব্দ এবং দুইজনকে আটক করা হয়। তারা ওই পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে আনে। জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৫২ হাজার ৭শ’ টাকা। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।।

আপডেট : ১১:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩