চুয়াডাঙ্গা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ভ্যান থেকে কৌশলে লুকিয়ে রাখা অবস্হায় ৯টি স্বর্ণের বার উদ্ধার

Padma Sangbad
৮৭

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলে অভিযান চালিয়ে একটি ভ্যান থেকে কৌশলে লুকিয়ে রাখা অবস্হায় ৯টি (এক কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যারা।

শনিবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের আমড়াখালি নামক স্থানে একটি ভ্যান থেকে স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, শনিবার রাতে আমার নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েব সুবেদার কালাম হোসেন এর নেতৃত্বে বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপারেশনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমড়াখালী হতে কাগজপুকুর যাতায়াতকারী একটি ভ্যান আটক করার প্রচেষ্টা চালানো হলে ভ্যান চালক তা বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ভ্যানটি পরীক্ষা- নিরীক্ষা করা হলে, ভ্যানের সিটের সম্মুখ সারিতে কাঠের বাতা দিয়ে সু-কৌশলে ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

উক্ত পলাতক আসামীকে ধরার জন্য বিজিবি এর একটি বিশেষ টহল দলের অভিযান চলছে। উদ্ধার কৃত ০৯ (নয়) টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ১ (এক) কেজি। যার বাজার মূল্য ৯৩ লক্ষ ৫০ হাজার টাকা ।

উদ্ধারকৃত স্বর্ণ সরকারী ট্রেজারীতে জমা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।।

আপডেট : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২