চুয়াডাঙ্গা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ পাঁচজন গ্রেপ্তার

Padma Sangbad
১৪৯

অনলাইন ডেস্ক।

রাজধানীতে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, আজিম উদ্দিন টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তাঁর কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

হায়াতুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তির কর্মচারী আজিম উদ্দিনকে বাইরে নিয়ে আসেন। তিনি ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলেন। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন।’

হায়াতুল ইসলাম খান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্যমতে, বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।’

আপডেট : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩