চুয়াডাঙ্গা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের

Padma Sangbad
৭৪

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি (শেখ হাসিনা) এ ধরনের বক্তব্য না দেন; যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনও। গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি, যেন তাকে থামানো হয়। কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিশীলতা উসকে দিচ্ছে বাংলাদেশে। এজন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য।’

প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পেতে কূটনৈতিকপত্র দিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এতে কাজ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাহলে সরকার পরবর্তী পদক্ষেপ কখন যাবে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতকে আমরা অনুরোধ করেই যাচ্ছি তাকে যেন এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব, কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৯টায় ভাষণ দেন শেখ হাসিনা। এ ভাষণের ঘোষণা শুনে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়া ঘোষণা দেয় ছাত্র-জনতা। পরে গতকাল রাত ৮টার দিকেই তারা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত দেখা গেছে, বাড়িটির সামান্য অংশ টিকে আছে।

আপডেট : ১০:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫