চুয়াডাঙ্গা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত পানি ছেরে দেয়াতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Padma Sangbad
৯৩

অনলাইন নিউজ ডেস্ক।

টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেষ পর্যন্ত ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। এর ফলে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁধ ধসে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন। ধসে যাওয়া বাঁধের আয়তন ক্রমশ বাড়ছে বলেও জানান তিনি।

সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলেও স্থানীয়দের বাধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।

এদিকে বাঁধ ধসে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে কুমিল্লা নগরীতেও।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ বলেন, বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধে ধসের ঘটনা ঘটেছে। ফলে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে স্থানীয় মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছি।

আপডেট : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪