চুয়াডাঙ্গা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ১০০ ডলারের পথে তেলের দাম

Padma Sangbad
১০

আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ সেশনে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার এশিয়ার প্রাথমিক বাণিজ্যে ব্রেন্ট ক্রুডের দাম এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার গ্রিনিচ মান সময় ২টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৩৪ ডলারে লেনদেন হয়।

গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়া এবং নতুন করে সংঘাত তীব্র হওয়ায় তেলের বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে। ফলে ব্রেন্টের দাম দ্রুতই গুরুত্বপূর্ণ ১০০ ডলার-প্রতি-ব্যারেল সীমার দিকে এগোচ্ছে।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালায়। এর ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবও সরাসরি সংঘাতের আরও গভীরে জড়িয়ে পড়েছে।

একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এসব পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাতের কারণে তেলের বাজারে ‘ঝুঁকি প্রিমিয়াম’ আরও বাড়তে পারে। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে এখনও অনেক সময় লাগতে পারে। এর মধ্যে বাজারে তেলের দামে বড় ধরনের ঝুঁকি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ এমনিতেই আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে চাপের মুখে রয়েছে। নতুন করে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপডেট : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬