চুয়াডাঙ্গা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে অপহরণের ১০দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

Padma Sangbad
৭৯

ঝিনাইদহের মহেশপুরে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন উত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়। গত ১৪ মার্চ হৃদয়সহ ৪/৫ জন মেয়েটিকে অপহরণ করে। পরে কুমিল্লায় আত্মগোপন করে হৃদয়। এদিকে ওই ছাত্রীকে খোজাখুঁজি করে না পেয়ে ১৬ মার্চ মহেশপুর থানায় মামলা করেন তার বাবা।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা কুমিল্লা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে।

আপডেট : ১২:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩