শিরোনাম :
মহেশপুর লড়াইঘাট সীমান্তে ভারতের ছোড়া মর্টার সেলটি ধ্বংস করা হয়েছে
Padma Sangbad

ঝিনাইদহের মহেশপুরে লড়াইঘাট সীমান্তে ভারতের মর্টার সেলটি ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরের পর ঢাকা থেকে ৭ সদস্যের বোমা ডিস্পোজাল ইউনিট টিম এসে মর্টার সেল নিস্ক্রিয় করে।
ঢাকা ডিএমপির পরিদর্শক মোঃ মোদাছের কাওসারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল মর্টার সেলটি নিস্ক্রিয় করার পর লোহার অংশগুলো মহেশপুর থানায় জমা দিয়েছে। নিস্ক্রিয় করার সময় মহেশপুর থানা ও ৫৮-বিজিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিষয়টি মহেশপুর থানা ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে আগত টিম মর্টার সেলটি ধ্বংস করেছে।



















