চুয়াডাঙ্গা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ২৬ জন আটক

Padma Sangbad
১৮৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে মহেশপুরের উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে। ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় সামন্তা সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

আপডেট : ১০:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২