চুয়াডাঙ্গা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ২ বোনের

Padma Sangbad
৭৯

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেলচালক রাকিবুলের স্ত্রী নুপুর আক্তার (২২) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।

নিহত নুপুর ও রুনা চাচাতো বোন। তারাসহ আহত রাকিবুল ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবিদুল ইসলাম জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওনা হন।

শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।

আপডেট : ০১:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪