চুয়াডাঙ্গা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

Padma Sangbad
৬৮

যশোরের মনিরামপুর উপজেলার বাঁধা ঘাটা এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি হলেন মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে জাহিদুর রহমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) তাকে আটক করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, যশোর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশের সহযোগিতায় মণিরামপুর পৌর এলাকার বাঁধা ঘাটা নামক স্থানে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়।

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ব্যাপারে মনিরামপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩