চুয়াডাঙ্গা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিধবার মাটি চাপা মৃতদেহ উদ্ধার, নারীসহ তিনজন পুলিশ হেফাজতে

Padma Sangbad
৭৫

যশোরে বিধবা নারী সোনাবানুকে (৪০) শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সন্ন্যাসী বটতলা গ্রামে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে সন্ন্যাসী বটতলা গ্রামের একটি বাগানের ভেতর থেকে মাটি খুড়ে ওই বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত বিধবা নারীর স্বজনরা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেচোনো ছিলো। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হ্সাপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনদের দাবি, সোনাবানুর স্বামী মারা যাবার পর এক সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেই স্বামীর আগের ঘরের স্ত্রী সন্তান ছিলো। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সন্তান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে ও সতীনের ছেলের সাথে বিরোধ শুরু হয়। ওই জমির বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্বজনরা ধারণা করেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এলাকার আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাসহ তিনজনকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে, শিগগির রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

আপডেট : ১২:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪