চুয়াডাঙ্গা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মুক্তিযোদ্ধা কোটায় প্রাইমারি স্কুলে চাকরি করছেন ৫২৮ জন:ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ

Padma Sangbad
৭৭

যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি করছেন, তাদের মধ্যে কতজন আসল আর কতজন ভুয়া তা যাচাই বাছাইয়ের জন্য তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী, জেলার আট উপজেলায় প্রাথমিকে সর্বমোট ৫২৮ জন প্রধান ও সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। এদের তালিকা চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সেই অনুযায়ী, জেলা প্রাথমিক শিক্ষা অফিস আট উপজেলা থেকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকদের তালিকা সংগ্রহ করে। সংগৃহীত তালিকা অনুযায়ী, ৫২৮ জন শিক্ষকের মধ্যে সদর উপজেলায় ১৫৪, বাঘারপাড়ায় ৫৫, অভয়নগরে ৩১, মণিরামপুরে ৭৯, কেশবপুরে ৪৩, ঝিকরগাছায় ৬৬, চৌগাছায় ৪৬ ও শার্শায় ৫৪ জন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত রয়েছেন। গত ২৮ আগস্ট এই তালিকা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে,বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছু দিনের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা সংগ্রহ করার কাজ শুরু করে। সেই অনুযায়ী তালিকা পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী পূর্ণাঙ্গ তথ্য ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে।
অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হয়েছে। সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে সব জেলা থেকে তালিকা সংগ্রহ করেছে অধিদপ্তর।
এই তালিকা সংগ্রহ করার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ রীতিমতো ভয়ে রয়েছেন। কখন কী হয় তা নিয়ে শঙ্কিত তারা।
তালিকা পাঠানোর বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরত শিক্ষকদের তালিকা চাওয়ার পর তা ২৮ আগস্ট পাঠানো হয়েছে। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে সেই অনুযায়ী কাজ করা হবে।

আপডেট : ০৪:৩৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪