চুয়াডাঙ্গা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়কের পাশ থেকে ককটেল উদ্ধার, একজন আটক

Padma Sangbad
১৬৩

যশোর সংবাদদাতা।।
যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদসংলগ্ন বেনাপোল–খুলনা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানা পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় বিস্ফোরকটি উদ্ধার করে জব্দ করে।

স্থানীয়রা জানান, সড়কের পাশেই কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ বাহিনীর সহায়তায় ককটেলটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

এই ঘটনায় সন্দেহের ভিত্তিতে শহরের শংকরপুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম অন্তরকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদে আরাফাত তিনজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন, গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) ও মুসা (৩০)। তারা যশোরের শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।

এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট : ০২:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫