চুয়াডাঙ্গা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাই হোক, আমরা বন্ধু থাকব: ভারতীয় হাইকমিশনার

Padma Sangbad
১৫৩

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘যাই হোক, আমরা বন্ধু থাকব।’

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাকে তলব করল বিকেল ৪টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

প্রণয় ভার্মা সাংবাদিকেদের বলেন, ‘আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারষ্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই।’

এর আগে গতকাল সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠন।এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লখ করে বাংলাদেশ। গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে। এ ছাড়া হামলার তদন্ত করতেও ভারতকে অনুরোধ করে বাংলাদেশ।

আপডেট : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪