চুয়াডাঙ্গা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ‘মহাশয়তান’: গালিবাফ

Padma Sangbad
২৩

আন্তর্জাতিক ডেস্ক।।

বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ তার বক্তব্যে দক্ষিণাঞ্চলের কোহেসতাকের একটি বিয়ের অনুষ্ঠান, মিনাব স্কুল এবং লামের্দ স্পোর্টস হল-এ হামলায় শিশুদের প্রাণহানির বিষয়টি তুলে ধরেন। তিনি এসব ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে নিরপরাধ মানুষ ও শিশুদের হত্যার নিন্দা জানান।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, নিরপরাধ শিশুদের হত্যা এবং গণহত্যার মতো কর্মকাণ্ড শয়তানের আচরণের সঙ্গে তুলনীয়। তার দাবি, ক্ষমতাধর কোনো পক্ষ যদি শয়তানের মতো আচরণ করে, একইভাবে লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং মানুষ হত্যা করে, তাহলে তাকে ‘শয়তান’ বলাই যথার্থ।

গালিবাফ আরও বলেন, “যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো ‘মহাশয়তান’।”

তার এই মন্তব্যের মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো।

সূত্র: ডন

আপডেট : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬