চুয়াডাঙ্গা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে মন্ত্রণালয় পেলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন

Padma Sangbad
৮৫

অনলাইন ডেস্ক।।

অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ডা. বিধান রঞ্জন রায়কে দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা। নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশে না থাকায় শপথ নেননি।

উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আপডেট : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪