চুয়াডাঙ্গা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেফতার ৩

Padma Sangbad
৭৩

অনলাইন ডেস্ক।

রাজধানীর লালবাগ এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় জালটাকা তৈরি চক্রের হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি বিষয়টির সত্যটা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। দশ লাখ বিশ হাজার জাল টাকা, ভারতীয় এক লাখ জাল রুপি ও জাল টাকা তৈরির যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জালটাকা তৈরি চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপডেট : ০৬:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩