চুয়াডাঙ্গা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন নিহত ৪

Padma Sangbad
৬৮

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুই শিশু রয়েছে। আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।

বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে।

ওই ট্রেনের ৪টি বগিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপডেট : ১০:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪