চুয়াডাঙ্গা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

Padma Sangbad
৬

অনলাইন ডেস্ক।।
রাজধানীর ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে দুজনকে। রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের আশেপাশে টিএসসির মেট্রোরেল সংলগ্ন মোড়, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

আপডেট : ০৪:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬