চুয়াডাঙ্গা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“দর্শনা পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ৩ নং ওয়ার্ড পরিদর্শন: রাস্তা-ড্রেন সংস্কারে নতুন উদ্যোগ”

Padma Sangbad
৭৬

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার ৩ নং ওয়ার্ড পরিদর্শন করলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দর্শনা পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত ৩ নং ওয়ার্ড কর্মকর্তা এস এম বজলুর রশিদ। এসময় তিনি আজমপুর,রেলবাজার ও কেরু মিল পাড়ার রাস্তা ও ড্রেন সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেন। একই সঙ্গে ল্যাম্প পোস্টে বাতি জ্বালিয়ে রাখার বিষয়েও উদ্যোগ নেন।

পরিদর্শনের সময় এলাকাবাসীকে উন্নয়নমূলক কাজ সম্পর্কে মতামত প্রদানের আহ্বান জানানো হয়। স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও জানান, ৩ নং ওয়ার্ড পর্যায়ে এ ধরনের পরিদর্শন কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সোলেমান মিয়া, দৈনিক পদ্মা সংবাদের সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান অনিক, দর্শনা দারুস্ সুন্নাত সিদ্দিকী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, রকি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।।

আপডেট : ০২:০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪