চুয়াডাঙ্গা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ বাংলাদেশ ব্যাংকের

Padma Sangbad
১০২

বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে বাংলাদেশ ব্যাংক। গত দুই মাসে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ শনিবার বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে আমরা কমিয়ে ৭০০ মিলিয়নে নিয়ে এসেছি।’

সার আমদানির জন্য এবার প্রচুর দেনা দেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘বিদ্যুতের জন্য আদানি-শেভরনকে দেনা দেওয়া হয়েছে। এতে সবার দেনা কমিয়ে আনা হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যতে আনা হবে। তখন বাজারে তারল্য বাড়বে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানো হয়ে যাবে। তখন আরও ইতিবাচক ধারায় ফিরবে আমাদের অর্থনীতি। তাই এই মুহূর্তে বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করছি না। এ জন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।’

তিনি বলেন, ‘সামনে আমাদের প্রবৃদ্ধি ৪ থেকে ৫ এর মধ্যে থাকবে। যদি আমি আইএমএফ থেকে ২ থেকে ৩ বিলিয়ন অতিরিক্ত পাই, এর সঙ্গে বিশ্বব্যাংকের আরও ২ বিলিয়ন পাই। তাহলে এই ৫ বিলিয়ন নিয়ে দুটো জিনিস করতে হবে। সরকার কিছু ব্যয় বাড়াতে পারবে, এতে করে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা গতিশীল পাবে।’

গভর্নর বলেন, ‘এখনই লম্ফ-ঝম্প করলে হবে না যে আমার বিনিয়োগ নাই। এখন বিনিয়োগ হবে না, কম হবে, এটাই বাস্তবতা। এখন বিশ্বব্যাংক বলছে, আমাদের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। হতে পারে, আমি মনে করি, ৪ থেকে ৫ মধ্যে হয়তো হবে। হোক তাও সেটা একটা বছরই তো।।

আপডেট : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪