শিরোনাম :
লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান
Padma Sangbad

আসন্ন মাহে রমজান উপলক্ষে লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের সেনামৈত্রি হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। এসময় অবৈধ মজুদ করার অপরাধে সেনামৈত্রি হকার্স মার্কেটের এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, মজুদের লাইসেন্স না থাকায় এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।




















