চুয়াডাঙ্গা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শংকরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Padma Sangbad
৭

অনলাইন ডেস্ক।।
যশোর শহরের শংকরপুর এলাকায় শারমিন খাতুন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত শারমিনের পরিবারের দাবি, শ্বশুর বাড়ির পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে, অন্যদিকে স্বামী সোহরাব হোসেনের দাবি, এটি আত্মহত্যা।

শারমিন খাতুন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের মৃত আয়ুব আলীর মেয়ে এবং শহরের শংকরপুর এলাকার লেদ মিস্ত্রী সোহরাব হোসেনের স্ত্রী।

মৃত শারমিনের চাচা আজগার হোসেন জানান, শারমিনের স্বামী সোহরাব হোসেন বিভিন্ন সময়ে গাঁজা সেবন করে। এ নিয়ে স্বামী ও স্ত্রী মধ্যে পারিবারিক কলহ ও বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সোহরাব হোসেন শারমীনকে মারধোর করে। রোববার ভোরে স্বামী সোহরাব এলাকায় প্রচার করে যে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে তাদের ধারণা, শারমিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার করতে পারে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তবে শারমিনের স্বামী সোহরাব হোসেন দাবি করেছেন, শারমিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

আপডেট : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬