শিরোনাম :
শার্শায় বিচালি গাদায় ছিল ১০টি ককটেল
Padma Sangbad

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি বোমা উদ্ধার করেছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার পুটখালি ইউনিয়নের বৃত্তিআচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির গোয়াল ঘরের সামনে বিচালি গাদার মধ্য থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ টিম শার্শা থানা পুলিশের সহায়তায় পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় তারা জাহাঙ্গীরের বাড়ির গোয়াল ঘরের পাশে বিচালী গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি বোমা উদ্ধার করে। পরবর্তীতে শার্শা থানা পুলিশ উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্কৃয় করার উদ্দেশ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে।




















